আশাশুনি প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আশাশুনি প্রেসক্লাব হলরুমে এ ইফতার মাহফিলের আয়োচৎজন করা হয়।
আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন।
আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানা পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াদুদ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেদায়েতুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি শাখার আমীর মাওঃ তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মোত্তর্জা, উপজেলা কর্মপরিষদ ও সূরা সদস্য, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, আশাশুনি সরকারী কলেজের প্রভাষক জাহির হোসেন ভুট্টো, গোলাম কবীর, আশাশুনি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক খালিদুজ্জামান টিপু, বুধহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ প্রমুখ।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবীব, সাবেক সাধারন সম্পাদক সমীর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান, প্রকাশনা সম্পাদক মোঃ জাকির হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সদস্য হাবিবুল্লাহ বিলালী, ডাঃ শাহজান হাবীব, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম, দপ্তর সম্পাদক মাহবুবুল হাসনাইন টুটুল বুধহাটা ইউনিয়ন সাবেক যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর আলম রিপন, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি হাসান ইকবাল মামুন, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ডেনিস, ইউনিয়ন বিএনপি নেতা ইব্রাহিম গাজী, সাংবাদিক ইয়াছিন আরাফাত, আলমগীর হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ।








