কালিগঞ্জে বনজীবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ মে ২০২৫, ০৩:১৯ অপরাহ্ণ
HridoyBarta

সুন্দরবন ও পরিবেশ রক্ষার্থে রূপান্তরের আয়োজনে সাতক্ষীরার কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪মে) বেলা ১০ টায় উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া সভাপতির বক্তব্যে বলেন জানা গেছে, সুন্দরবনের মধ্যে পর্যটক ও বনজীবীরা যেখানে সেখানে পলিথিন, চিপস, চানাচুর, বিস্কুটসহ বিভিন্ন খাবারের প্যাকেট, পানির বোতল, একবার ব্যবহার্য প্লাস্টিকের থালা ও কাপ ফেলে থাকে। বনের যেসব এলাকায় মানুষের যাতায়াত বেশি, সেখানে প্লাস্টিক দূষণও বেশি।

তবে পর্যটক ও বনজীবীরা শুধু সুন্দরবনের ভেতরে গিয়েই দূষণ ঘটাচ্ছেন না, বনসংলগ্ন লোকালয় থেকেও এগুলো জোয়ার-ভাটায় নদীর পানিতে ভেসে বনে যায়। বনসংলগ্ন ৮০ থেকে ৮২টি গ্রাম থেকে ৫২টি নদী-খাল হয়ে জোয়ারের সময় একবার ব্যবহার্য প্লাস্টিকের থালা ও কাপ বনের মধ্যে চলে যাচ্ছে।

যার কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য সহ পরিবেশের ক্ষতি হচ্ছে।তাই প্লাস্টিক দূষণ রোধে আরও কঠোর হবেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু।এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা যুব ফোরামের আহবায়ক,সদস্য সহ ২৫ জন বনজীবি নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন