ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে : সাবেক এমপি হাবিব

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ণ
HridoyBarta

বিএনপিকে টিকিয়ে রাখতে হলে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। এখন থেকেই ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে, নইলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
রবিবার (১৭ আগস্ট) দুপুর ২টায় সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি আরও বলেন, “আগামী ফেব্রæয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি বিশেষ দল নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশকে আবারও ‘১/১১’র মতো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে।”
সম্মেলনে খলিষখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহম্মদ সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন যুবদল নেতা মেহেদি হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও তালার নির্বাচনী টিম লিডার আবুল হাসান হাদি। এছাড়া আরও বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হান্নান, কৃষকদল নেতা জাহাঙ্গীর মোল্লা, বিএনপির নেতা মোসলেম উদ্দীন মোল্যা, যুবদল নেতা আওয়াল মোড়ল ও শিরাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে খলিষখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন