সাতক্ষীরা

সাতক্ষীরা কালেক্টরেট স্কুলে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

  মুহাম্মদ হাফিজ ২১ আগস্ট ২০২৫ , ১:৪৯:৫৮ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টায় প্রতিষ্ঠানের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক।

সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, “শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, উচ্চশিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি, ধর্মীয় মূল্যবোধ ও জীবন দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। আমরা চাই শিক্ষার্থীরা শিষ্টাচারপূর্ণ হয়ে পরিবার, সমাজ, দেশ ও আন্তর্জাতিক পরিসরে একজন সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠুক।”

অনুষ্ঠানে বক্তারা এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের আগামীর পথচলায় সাফল্যের জন্য দিকনির্দেশনা দেওয়া হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক কামরুল ইসলাম।

আরও খবর