বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় সাতক্ষীরায় শুভেচ্ছা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। পরে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু।
সমাবেশে অ্যাডভোকেট আকবর আলী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ নতুন দায়িত্ব পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। তাঁদের নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট মোস্তফা জামান, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পী, অ্যাডভোকেট আরিফুর রহমান আলো, অ্যাডভোকেট শাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেট মো. শিহাব মাসউদ সাচ্চু, অ্যাডভোকেট ইমরান শাওন, অ্যাডভোকেট আব্দুল জলিল (৩), অ্যাডভোকেট তারিক ইকবাল অপু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট সরদার সাঈদসহ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং তাঁদের নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।








