দেবহাটায় গ্রামীণ সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই কর্মশালা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ণ
দেবহাটা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্কে সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। এলজিইডির গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) আরসিআইপি প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় উপজেলা প্রকৌশলী দ্যূতি মণ্ডলের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটসের জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান।

কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, দেবহাটা থানার এসআই বিপ্লব মালাকারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপজেলার দুটি সড়ককে কোর রোডের আওতায় নেওয়ার জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়। এ ছাড়া আরও তিনটি সড়ককে কোর রোডের আওতায় নেওয়ার প্রস্তাব করা হয়।

সভায় সড়কের স্থায়িত্ব বাড়াতে রাস্তার পাশে ১০ ফুট পর্যন্ত মাটি দেওয়ার পাশাপাশি ঘেরের পাশে প্রটেক্টিভ বাঁধ নির্মাণের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

বিজ্ঞাপন