কালিগঞ্জ

কালিগঞ্জে পি এল সংকট মোকাবেলায় মাটির পুকুরে চাষের প্রশংসা অতিরিক্ত সচিবের

  কালিগঞ্জ প্রতিনিধি : ১৭ মে ২০২৫ , ৬:১৫:৪৪ অনলাইন সংস্করণ

কালিগঞ্জ  মাটির পুকুরে গলদা পি এল (পোস্ট লার্ভা) উৎপাদন প্রদর্শনী পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইমাম উদদীন কবির।
শনিবার (১৭মে) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া এলাকায় মাটির পুকুরে এ উৎপাদন প্রদর্শনী পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এইচ এম খালিদ ইফতেখার, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি. এম. সেলিম, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মাদ শফিকুল ইসলাম এবং কালিগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ।
পরিদর্শনকালে অতিরিক্ত সচিব বলেন, “মাটির পুকুরে গলদা পি এল উৎপাদনের এই ধরনের উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে  গলদা চাষিদের আর পি এল সংকটে পড়তে হবে না। তিনি আরও বলেন, “চাষিদেরকে এই প্রযুক্তি গ্রহণে আগ্রহী করতে হবে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তার পদক্ষেপ গ্রহন করা হবে।
পরিদর্শন শেষে তিনি স্থানীয় চাষিদের সঙ্গে মতবিনিময় করেন এবং গলদা পি এল উৎপাদনে আগ্রহী চাষিদের উৎসাহিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
কালিগঞ্জ প্রতিনিধি

আরও খবর