সাতক্ষীরা

তারুণ্যে যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে হৃদয় বার্তাকে ফুলেল শুভেচ্ছা

  ডেস্ক রিপোর্ট ৩০ অক্টোবর ২০২৫ , ৭:০১:৫৪ অনলাইন সংস্করণ

দৈনিক হৃদয় বার্তা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে তারুণ্যে যুব ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের হৃদয় বার্তা কার্যালয়ে গিয়ে সংগঠনটির পক্ষ থেকে পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি. এম. মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন তারুণ্যে যুব ফাউন্ডেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। তারা দৈনিক হৃদয় বার্তা পত্রিকার ক্রমাগত অগ্রগতি ও সাফল্য কামনা করেন এবং গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সমাজ উন্নয়নে অব্যাহত ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে পত্রিকার সম্পাদক জি. এম. মোশাররফ হোসেন তাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করেন এবং হৃদয় বার্তার পাশে থাকার জন্য তারুণ্যে যুব ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও খবর