আশাশুনির বিভিন্ন কার্যক্রমে অংশ নেন অতিঃ বিভাগীয় কমিশনার সার্বিক

প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ণ
HridoyBarta

আশাশুনিতে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তিনি পরিদর্শন করেন। তিনি উপজেলা পরিষদে পৌছলে তাঁকে পুস্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তিনি এনজিও ব্যুরো বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন করেন। পরবর্তীতে দুপুর ২ টায় তিনি আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। এসময় তিনি পরিষদের সার্বিক খোঁজখবর নেন। সবশেষ বিকালে তিনি খুলনার উদ্দেশ্যে রওয়ানা হন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জয়দেব কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন