সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামে জামায়াতে ইসলামীর এক নেতার মায়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) যোহর নামাজের পর মরহুমার নিজস্ব বাসভবনে এই জানাজা নামাজ আদায় করা হয়।
জানাজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এবং সাতক্ষীরা সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবদুল খালেক। জানাজায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন, মুসল্লি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
জানাজা শেষে মরহুমার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।
খানপুরে জামায়াত নেতার মায়ের জানাজায় ইমামতি করেন মুহাদ্দিস আব্দুল খালেক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ণ
HridoyBarta








