সাতক্ষীরার সদর সাব-রেজিস্ট্রি অফিসে সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করার চেষ্টা করায় এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহ’র ওপর বর্বরোচিত হামলার ঘটনায় সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করছে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক জিন্নাহকে পিটিয়ে অজ্ঞান করা এবং জমির মালিককে আটক রাখা স্বাধীন সংবাদ পরিবেশ ও সাধারণ নাগরিকের অধিকারকে সরাসরি হুমকির মুখে ফেলে।
নেতৃবৃন্দ অভিযোগকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, অন্যথায় সাতক্ষীরার সাংবাদিক সমাজ ও নাগরিক অধিকার রক্ষায় আরও কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।
বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের উপদেষ্টা বরুণ ব্যানার্জি, সভাপতি মশিউর রহমান ফিরোজ, সহসভাপতি আকরামুল ইসলাম ও আব্দুল মমিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস.এম তৌহিদুজ্জামান, সদস্য বিপ্লব হোসেন, রাহাত রাজা, মো. হোসেন আলী, আলি মুক্তাদা হৃদয়, ইব্রাহিম খলিল, কিশোর কুমার, সাইদুল বাশার, হাবিবুর রহমান সোহাগ, এমডি রায়হান সিদ্দিকী, ইয়ারুল ইসলাম, গাজী হাবিব, মিলন রুদ্র, মোঃ জাহাঙ্গীর হোসেন, আবু সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।








