সাতক্ষীরা

আল কালাম বাবলু ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

  মো. শাহাদাত হোসেন, ব্রহ্মরাজপুর প্রতিনিধি ২০ জুন ২০২৬ , ৫:২৯:০৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও ভালুকা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আল কালাম আবু ওয়াহিদ বাবলু।

সম্প্রতি বিদ্যালয় পরিচালনা কমিটির গঠনতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। তার এ নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন মহলের মধ্যে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।

শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন আল কালাম আবু ওয়াহিদ বাবলু একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষাবিদ হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার পরিবেশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এদিকে সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ আল কালাম আবু ওয়াহিদ বাবলু সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর