সাতক্ষীরা

র‌্যাবের অভিযানে ১ হাজার ৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক চোরাকারবারী আটক

  ডেস্ক রিপোর্ট ২ জুলাই ২০২৬ , ১:৫৬:১২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার দেবহাটা থেকে ১ হাজার ৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাঝ সখিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারীর নাম মোঃ কবির হোসেন (৩৮)। সে দেবহাটা উপজেলার মাঝ সখিপুর গ্রামের নওসের আলী সরদারের ছেলে।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা যায়, একদল মাদক চোরকারবারী ভারত থেকে অবৈধপথে মাদকের একটি বড় চালান নিয়ে এসে দেবহাটা উপজেলার মাঝ সখিপুর এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ১ হাজার ৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী মোঃ কবির হোসেনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক জব্দকৃত মাদক ও আসামিকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান চলমান থাকবে।

আরও খবর