সাতক্ষীরায় অসহায়দের মাঝে খাবার বিতরণ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেটের ব্যবসায়ীদের সহযোগিতায় ভিক্ষুক ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে করিম সুপার মার্কেটে ‘গরীবের মেহমানখানা’য় এ খাবার বিতরণ করা হয়। মার্কেটের ব্যবসায়ীদের সহযোগিতায় প্রতি বৃহস্পতিবার নিয়মিত এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা তালহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন সাতক্ষীরা পৌরসভার সাবেক ৮ নম্বর কাউন্সিলর মো. শরিফুল আলম বাবু।

এ সময় করিম সুপার মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন