সাতক্ষীরা সদর সার্কেল অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট

 বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সাতক্ষীরা পুলিশের সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক রেজিস্টার ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি সকল অফিসার ও ফোর্সের মনোবল বৃদ্ধি, পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুর রহমানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন