মাহমুদুল ফিরোজ বাবুল, শ্যামনগর প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৪ , ২:০২:২৮ অনলাইন সংস্করণ
২০০৬ সালের রক্তাক্ত ২৮ শে অক্টোবর স্মরণে সাতক্ষীরার শ্যামনগরে জামায়াত ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকালে জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে শ্যামনগর মাইক্রো স্টান্ড এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ গাজী নজরুল ইসলাম।
তিনি বলেন বিগত প্রায় দেড় যুগ ধরে দেশে যে জুলুম অত্যাচার হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশী অত্যাচার নির্যাতনের স্বীকার হয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীরা লগি বৈঠা নিয়ে দেশে তান্ডব চালিয়েছে। জামায়াতের নেতৃবৃন্দদের অন্যায় ভাবে হত্যা করা হয়েছে। স্বৈরাচার সরকার দ্রুত বিচার ট্রাইবুন্যল তৈরী করেছেন। তাদের সেই অন্যায় অত্যাচারের বিচার ধরে এনে সেই ট্রাইবুন্যলে করা হবে।
তিনি আরও বলেন, আগামী দিনে দেশে ইসলামী আইন বাস্তবায়ন করে দেশকে যেভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় সেই লক্ষ্যে জামায়াত ইসলামী সংগঠন কাজ করে যাচ্ছে।
এছাড়াও বক্তব্য প্রদান করেন, বক্তব্য রাখেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক আব্দুল জলিল, নায়েবে আমীর মাওলানা গোলাম বারী, মাওলানা মইনুদ্দীন মাহমুদ ও অধ্যাপক ফজলুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুর রহমান ও মাস্টার রেজাউল ইসলাম, মাদরাসা শিক্ষক পরিষদ সভাপতি অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম এবং তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আ. মজিদ।
এছাড়া সমাবেশে বক্তব্য দেন অফিস সম্পাদক মাওলানা মহসিন আলম, যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমীররা। ছাত্র শিবিরের পক্ষ থেকে পূর্ব শাখার সভাপতি রাশিদুল ইসলাম ও পশ্চিম শাখার সভাপতি আব্দুস সামাদ বক্তব্য রাখেন। শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন শ্রমিক সভাপতি মাস্টার আব্দুর রশিদ।
শেষে মাওলানা আব্দুল মজিদের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

















