বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ণ
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি,,,,, রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী ও ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। গত কয়েকদিন অসুস্থতাজনিত কারনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মঙ্গলবার বাদ যোহর মরহুম বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদসহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম শহীদুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয়।বাদ যোহর জানাযার নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিজ্ঞাপন