শ্যামনগর

শ্যামনগরে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার উপহার 

  শ্যামনগর ব্যুরোঃ ২ জানুয়ারি ২০২৫ , ৫:১১:৩৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার উপহার প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার(২জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে সিডিওর বাস্তবায়নে এবং শেয়ার ট্রাস্টের অর্থায়নে হুইল চেয়ার উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন। মেন্টরিং সংস্থা উত্তরন এবং সুন্দরবন কোয়ালিশনের আওতায় হুইল চেয়ার উপহার অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষণ অফিসার হোসনেয়ারা খাতুন,উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ,সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ, সিডিওর সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, হিসাব সহকারী আফজালুর রহমান সবুজ,ভলেন্টিয়ার হুজাইফা আল বাদশা,মুন্না,সাদি সহ অনেকে।এসময় বিশেষভাবে সক্ষম ৩ জন ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়।

আরও খবর