শ্যামনগর

শ্যামনগরে মটরসাইকেল দূর্ঘটনায় একজন নিহত

  মাহমুদুল ফিরোজ বাবুল, শ্যামনগর প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৫ , ৩:২৪:২৭ অনলাইন সংস্করণ

শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ ইউনিয়নে কালিঞ্চী গ্রামের কলুনিপাড়া এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রকাশ মন্ডল (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে।
শনিবার(১১ জানুয়ারী) বিকালে কালিঞ্চী গ্রামের কলুনিপাড়া এলাকায় হঠাৎ বাবুর দোকানের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি কালিগঞ্জ উপজেলার তান্দুলিয়া গ্রামের আরবিন্দু মন্ডলের ছেলে প্রকাশ মোন্ডল।
জানা যায়, পারুলিয়া থেকে ৩ বন্ধু মোটরসাইকেলে করে সুন্দরবন দেখতে এসেছিলেন। কালিঞ্চী গ্রামের কলুনিপাড়া এলাকায় রাস্তার ইটের সাথে মটর সাইকেলের তলায় ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে নৌকার ওপরে পড়ে যায়। মটরসাইকেল চালকের পিঠে চাপা পড়ে লাঞ্চে প্রবল গতিতে ধাক্কা খায়। এতে ঘটনা স্থলেই মৃত্যুবরন করেন প্রকাশ নামের ঐ ব্যক্তি। বাকী ২ জন সুস্থ আছেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ শ্যামনগর থানায় আনার প্রক্রিয়া চলছে।

আরও খবর