শ্যামনগর

শ্যামনগরে একশন এইডের পিএসএফ উদ্বোধন

  মাহমুদুল ফিরোজ বাবুল, শ্যামনগর প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৫ , ৪:২৭:৫২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী স্বাবলম্বী নারী দলের উদ্যোগে পিএসএফ উদ্বোধন করা হয়েছে।
১৩ জানুয়ারী (সোমবার) সকাল ১১ টায় একশন এইড বাংলাদেশ এর বাস্তবায়নাধীন ফোরাম-সিভ প্রকল্পের আওতায় ২২ নং ভৈরবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নতুন পিএসএফ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাখালী স্বাবলম্বী নারী দলের সভানেত্রী রেকসোনা খাতুন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২২ নং ভৈরবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম আশরাফুল হুদা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশ প্রতিনিধি হাব কো-অর্ডিনেটর প্রগতি প্রজেক্ট আছের আলী, সহকারী শিক্ষিকা অনিমা রাণী,ভৈরবনগর স্বাবলম্বী নারী দলের সভাপতি রাবেয়া খাতুন, সোনাখালী বাজার স্বাবলম্বী নারী দলের সভাপতি খাদিজা খাতুন, কমিউনিটি মবিলাইজার এলআরপি- ৫৪ একশনএইড বাংলাদেশ এর হরিপদ বিশ্বাস, গৌরব কান্তি বর্মন ও স্বাবলম্বী নারী দলের সদস্যবৃন্দ প্রমুখ।
সোনাখালী স্বাবলম্বী নারী দলের সভানেত্রী রেকসোনা খাতুন বলেন, “আমাদের এলাকায় লোনা পানির কারণে নিরাপদ পানির খুবই অভাব ফলে জীবনধারনের জন্য অনেক দূর থেকে পানি সংগ্রহ করতে হতো, যা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য ছিল। অনেকে পুকুরের পানি দিয়ে রান্না ও স্যালো টিউবওয়েল থেকে আয়রণ, আর্সেনিক যুক্ত পানি খাওয়ার ফলে পানিবাহিত রোগ প্রায় পরিবারে দেখা যায়। পিএসএফ টি স্থাপনের ফলে এলাকার প্রায় ১০০টি পরিবার নিরাপদ পানি পান করতে পারবে এজন্য একশনএইড বাংলাদেশকে ধন্যবাদ জানাই”।
প্রধান অতিথি জনাব এটিএম আশরাফুল হুদা (প্রধান শিক্ষক) বলেন, “আমার ২২ নং ভৈরবনগর সরকারী প্রথমিক বিদ্যালয় ২৫০ টি শিক্ষার্থী ও মাধ্যমিক বিদ্যলয়ে ১৫০ জন শিক্ষার্থী জন্য বিদ্যালয় প্রাঙ্গণের মধ্যে নিরাপদ পানির উৎস হিসাবে নতুন পিএসএফ পাওয়ায় খুবই আনন্দতি। আমি পিএসএফ এবং পুকুর রক্ষনাবেক্ষনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো। তিনি পিএসএফ নিজেদের সম্পদ হিসাবে ব্যবহারে সবাইকে আন্তরিক হওয়ার জন্য আহবান জানান। সেই সাথে একশনএইড বাংলাদেশ উন্নয়নমুলক কাজ অব্যহত রাখার জন্য অনুরোধ করেন”।

আরও খবর