কয়রা (খুলনা) প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৫ , ২:৫৮:২৫ অনলাইন সংস্করণ
খুলনার কয়রায় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ২ ফেব্রুয়ারি) দিন ব্যাপী কয়রা মদিনা বাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে।
মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যাক্ষ মোঃ ইসমাইল হোসেনর সভাপতিত্বে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথী হিসাবে উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।
গোবরা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মেসবাহ উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির,, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খয়রুল আলম, শিক্ষক সাহাবাজ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়রার প্রতিনিধি গোলাম রব্বানী, শিক্ষক এস এম এ রউফ, ক্রিয়া শিক্ষক আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম, আব্দুল হালিম প্রমুখ।
বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীরা অতিথীদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

















