শ্যামনগর

শ্যামনগরে জামায়াতের কর্মী সমাবেশ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  শ্যামনগর প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:০৯:০১ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর সরকারি এইচ.সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতের ঐতিহাসিক কর্মী সম্মেলন বাস্তবায়ন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারি (শনিবার) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান জানান, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার সকাল ৯টা মহিলা ও দুপুর ২টায় পুরুষ কর্মী সম্মেলন ইনশাআল্লাহ লাখো জনতার ঐতিহাসিক কর্মী সমাবেশ।

এ সমাবেশে শ্যামনগর উপজেলা কে আধুনিকতার গড়ি আবদ্ধ করতে নানামুখি উন্নয়ন মূলক পরিকল্পনার রূপরেখা সরকার কে জানাতে বার্তা আসবে। পরিকল্পনা গুলো বাস্তবায়িত হলে অবহেলিত শ্যামনগর মডেল উপজেলা হবে। জনগণ তাদের অধিকার যথাযথ ফিরে পাবে। এলাকার উন্নয়ন হবে।

এ সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্যাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও পরিচালক, খুলনা অঞ্চল মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, টিম সদস্য খুলনা অঞ্চল মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডাঃ মাহমুদুল হক, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান সহ জামায়াতের কেন্দ্রীয়, আঞ্চলিক, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মী সম্মেলন সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আরও খবর