প্রচ্ছদ » শ্যামনগর » শ্যামনগরে সাধারন মুসল্লীদের সাথে ইফতার করলেন জামায়াতের জেলা আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল
শ্যামনগরে সাধারন মুসল্লীদের সাথে ইফতার করলেন জামায়াতের জেলা আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল
শ্যামনগর প্রতিনিধিঃ ৩ মার্চ ২০২৫ , ২:১৩:৪৭অনলাইন
সংস্করণ
শ্যামনগরে সাধারন মুসল্লীদের সাথে ইফতার করেছেন জামায়াত ইসলামের জেলা আমীর ও কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
সোমবার ( ৩ মার্চ) মঠবাড়ি ঈদগাহ বায়তুন নূর জামে মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের ৪ নং ওয়ার্ড সভাপতি মো: রবিউল ইসলামের সভাপতিত্বে এবং শ্যামনগর পৌর জামায়াতের নায়েবে আমীর হাফেজ শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্নানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত ইসলামের সাতক্ষীরা জেলার সুরা সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান। এসময় আরোও উপস্থিত ছিলেন জামায়াতের পৌর আমীর হারুনর রশীদ সাচ্চু, পৌর মেয়র প্রার্থী রেজাউল ইসলাম রেজা, যুব জামায়াতের নাজমুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল রোজার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।