সারাদেশ

পাইকগাছায় ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি : ২৫ মার্চ ২০২৫ , ৩:০১:৪৫ অনলাইন সংস্করণ

Oplus_0

পাইকগাছায় ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সরকারি কলেজ মাঠে সংগঠনের উপজেলা ও পৌরসভা শাখা এ ইফতার মাহফিলের আয়োজন করে। উপজেলা সভাপতি মিনারুল ইসলাম মুন্না’র সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামি ছাত্র আন্দোলনের জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব। প্রধান বক্তা ছিলেন জেলা সহ সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামি আন্দোলনের পৌরসভা সভাপতি ফারুক খলিফা, অলিয়ার রহমান, কাবিরুল ইসলাম, ছাত্র আন্দোলনের উপজেলা সেক্রেটারি হাফেজ মঈনুদ্দিন ও পৌর সভাপতি হুসাইন মুহাম্মদ নাঈম।

আরও খবর