শ্যামনগর

শ্যামনগরে ২৫০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ, আটক ২

  মাহমুদুল ফিরোজ বাবুল ২৪ এপ্রিল ২০২৫ , ২:২৬:৪৭ অনলাইন সংস্করণ

শ্যামনগরে আতাউর নামক এক মাছ ব্যাবসায়ীর বাড়ি থেকে চিংড়িতে অপদ্রব্য পুশ করতে থাকা অবস্থায় দুই জনকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার সকালে ঈশ্বরীপুরের খাগড়াঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, ডিজিএফআই এর শ্যামনগর উপজেলার প্রতিনিধি সার্জেন্ট মোঃ আল মামুনের গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাহিদ হোসেনের নেতৃত্বে আনুমানিক ২৫০ কেজি বাগদা, গলদা ও হরিনা চিংড়িতে জেলি পুশ করার সময় সিরিন্স, মেডিসিন ও বিভিন্ন অবৈধ আলামতসহ হাতে নাতে ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন গোমনতলী গ্রামের কাউসার মোড়লের পুত্র আতাউর মোড়ল, এবং খাগড়াদানা গ্রামের শওকত মোল্লার মেয়ে ছমিয়া বেগম।
আটককৃতদের কাছ থেকে অন্য জায়গায় আরো জেলি পুশ করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অপারেশন কাজ চলমান রয়েছে। শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

আরও খবর