শ্যামনগর

শ্যামনগরে বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেন- এসিল্যান্ড আব্দুল্লাহ আল রিফাত

   এম কামরুজ্জামান , শ্যামনগর ব্যুরো : ১৪ মে ২০২৫ , ৩:৩১:১৫ অনলাইন সংস্করণ

শ্যামনগরে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ  আল রিফাত।বুধবার ১৪ ই মে  বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮ এর ২৭ ধারাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।বিএসটিআই খুলনা অঞ্চলের পরিদর্শক আলি হোসেন ও শ্যামনগর থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে শ্যামনগরে সে প্রতিষ্টান গুলো জরিমানা করেছে সেগুলো  আল্লাহ দান চাউল ঘর ওজনে কম দেওয়ায়।৫ হাজার টাকা জরিমানা‌।তারাপদ বানিজ্যালয় ডিজেল, কেরোসিন ওজনে কম দেওয়ায়
৫ হাজার টাকা জরিমানা। বিসমিল্লাহ ট্রেডার্স   উপজেলার  গোডাউন মোড় রড ওজনে কম দেওয়ায়
১০ হাজার টাকা।সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে
৫ হাজার টাকা জরিমানা‌।অরিজিনাল সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে ১০ হাজার টাকা জরিমানা।

আরও খবর