শ্যামনগর

শ্যামনগরে প্রতিবন্ধী স্কুল ও বয়স্কদের পূর্ববাসন কেন্দ্রের ভিত্তি  প্রস্তুত উদ্বোধন করেন জেলা প্রশাসক

  এম কামরুজ্জামান,  শ্যামনগর ব্যুরো : ১৮ মে ২০২৫ , ২:৪০:০৭ অনলাইন সংস্করণ

শ্যামনগরের শ্রীফলকাঠিতে ১৭ মে বিকাল ৪টায়  প্রিয় নিবাস বিশেষায়িত স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ ।
ভিত্তি প্রস্তুত স্থাপন এর পূর্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী অফিস মোছাঃ  রনী খাতুন। এসো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, জমির মালিক গ, ম,  আব্দুস সালাম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন। এই প্রতিষ্ঠানটি নির্মাণের জন্য ইতিমধ্যে মাননীয় মন্ত্রিপরিষদ সচিব ড, আব্দুর রশিদ ৩৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন।  সাতক্ষীরার জেলা প্রশাসক মহোদয় সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলার বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা বৃন্দ ও সুধীজন।

আরও খবর