শ্যামনগর

শ্যামনগরে চামড়ার রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক সভা

  এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ৩ জুন ২০২৫ , ২:২৬:০৭ অনলাইন সংস্করণ

শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে চামড়ার যথাযথ রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার, ৩ জুন দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাকির হোসেন, এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির। সভায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চামড়া সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। বক্তারা কোরবানির পশুর চামড়া যাতে সঠিকভাবে সংরক্ষণ ও বাজারজাত করা যায় সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আরও খবর