শ্যামনগর

শ্যামনগরে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা

  শ্যামনগর প্রতিনিধি ১৭ জুন ২০২৫ , ৩:২৭:১০ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে দুই দোকানিকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ জুন) সকালে শ্যামনগর বাসস্টান্ডে প্রমিজ সুইটস্  ও মিষ্টি মহল এন্ড সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, প্রমিজ সুইটস্ ও মিষ্টি মহল এন্ড সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে পঁচা ও বাসি সিরা ও অন্যান্য উপকরণে মিষ্টি তৈরি, মেয়াদ উত্তীর্ণ মিষ্টি দ্রব্য, ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রির দায়ে এই জরিমানা করা হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, পুলিশ সদস্যবৃন্দ এবং সাংবাদিক সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর