শ্যামনগরে সফল কৃষি উদ্দোক্তাদের মাঝে এনজিএফ এর পুরস্কার বিতরন

প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ
HridoyBarta

শ্যামনগরে নওয়াবেঁকী গনমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর আয়োজনে তিন জন নারী ও তিন জন পুরুষ কৃষককে সফল উদ্দোক্তা সম্মাননা ২০২৫ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

গত বৃহস্পতিবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ খাতে বিশেষ ভুমিকার জন্য আশুরা খাতুন, মরিয়ম বেগম, সুজিত কুমার মন্ডল, অঞ্জনা রানী, শাহিদা বেগম ও আলমগীর হোসেন এই ছয় জন কৃষককে সম্মানিত করা হয়।
এনজিএফ পরিচালক আলমগীর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সম্মানিত কৃষকদের মাঝে পুরষ্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন। এসময় আরোও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরেনারি সার্জন ডা. সুব্রত কুমার বিশ্বাস, প্রকল্প সমন্বয়কারী মো. আমিনুর রহমান, এনজিএফ এর কৃষি ইউনিটের কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্যসম্পদ বিভাগের সকল কর্মকর্তাবৃন্দসহ শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার মোট ১০০জন কৃষক।

নওয়াবেঁকী গনমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর পরিচালক আলমগীর কবীর বলেন, আমাদের কৃষি ইউনিটের আওতায় নিরাপদ ডিম উৎপাদনে সঠিক জীব-নিরাপত্তায় হাইব্রিড লেয়ার মুরগি পালন, সুস্বাদু ও অধিক মাংস উৎপাদনশীল জাতের মাসকোভি হাঁস পালন, বক্স পদ্ধতিতে নরম খোলসের কাঁকড়া চাষ, জলবায়ু সহনশীল ভেটকি ও তেলাপিয়া মাছের মিশ্র চাষ, পানি সাশ্রয়ী প্রযুক্তিতে ফসল চাষ এবং উচ্চমূল্যের ফল উৎপাদনের জন্য এসব কৃষককে সম্মাননা দেয়া হয়।
প্রকল্প সমন্বয়কারী মো. আমিনুর রহমান বলেন, প্রতি বছর কৃষকদের আগ্রহ ও উদ্দীপনা বাড়াতে উদ্যোক্তাদের মধ্য থেকে সেরা কৃষক বাছাই করে তাদেরকে ক্রেস্ট, সম্মাননা পত্র এবং আর্থিক পুরষ্কার দেয়া হয়। নওয়াবেঁকী গনমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর এই ধরনের মহতী উদ্যোগ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন