শ্যামনগর

শ্যামনগরে পারফরমেন্স বেজড গ্রান্ট স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

  শ্যামনগর ব্যুরো ৩০ জুলাই ২০২৫ , ১:২৪:৩৯ অনলাইন সংস্করণ

শ্যামনগরে পারফরমেন্স বেজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSIS) স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বোর্ড সেরা এসএসসি, দাখিল, ভোকেশনাল, এইচএসসি, আলিম ও কারিগরি শিক্ষা পর্যায়ের মোট ৪০ জন শিক্ষার্থীকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে প্রতিটি শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে এককালীন শিক্ষাবৃত্তি হিসেবে এসএসসি বা সমমানের ক্ষেত্রে ১০ হাজার টাকা এবং এইচএসসি বা সমমানের ক্ষেত্রে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারতের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল খায়ের, জেলা একাডেমিক সুপারভাইজার আ.ন.ম. নাজমুল উল্যা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা আব্দুল হামিদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান মিঠু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, অভিভাবক প্রতিনিধি তাপস মণ্ডল ও সন্তোষ কুমার বৈদ্য।

উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি প্রদানের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে উৎসাহ জোগানো হচ্ছে।

আরও খবর