শ্যামনগর

শ্যামনগরে উপকূল রক্ষা বাঁধের অবৈধ পাইপ অপসারণ শুরু

  এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ১২ আগস্ট ২০২৫ , ৪:০৩:৫০ অনলাইন সংস্করণ

শ্যামনগরের উপকূল রক্ষা বাঁধের মধ্যে স্থাপিত অবৈধ পাইপ অপসারণে অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাসের সময় এসব পাইপ দিয়ে লবণাক্ত পানি মৎস্য ঘেরে প্রবেশের ফলে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে লোকালয়ে পানি ঢোকার নজির থাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে আটুলিয়া ও বুড়িগোয়ালীনি ইউনিয়নের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি পাইপ অপসারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান সরদার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফরিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মচারীরা।

পাউবো কর্তৃপক্ষ জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলার বাঁধে স্থাপিত সব অবৈধ পাইপ পর্যায়ক্রমে অপসারণ করা হবে। উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান সরদার জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনা ও প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। তিনি এ কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

আরও খবর