শ্যামনগর

শ্যামনগরে দীর্ঘদিন বন্ধ গ্রামীণফোন সেন্টারে গ্রাহকদের ভোগান্তি

  এম. কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৪:২৮:৫৯ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একমাত্র গ্রামীণফোন সেন্টার দীর্ঘদিন বন্ধ থাকায় সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। উপজেলার ১২টি ইউনিয়নের মানুষের জন্য এই সেন্টার একমাত্র স্থান যেখানে তারা সিম কার্ড পরিবর্তন, বন্ধ করা বা নতুন সিম সংগ্রহের মতো জরুরি সেবা পেতেন।
স্থানীয়রা জানান, সেন্টার বন্ধ থাকায় শ্যামনগর থেকে নলতা বা সাতক্ষীরা সদর পর্যন্ত যেতে হচ্ছে, যা প্রায় ৫০ কিলোমিটারের বেশি দূরত্ব। উপজেলার গাবুরা ইউনিয়নের পারুল বেগম বলেন, “৭ সেপ্টেম্বর রবিবার বেলা ১১:৩০ মিনিটে আমি নতুন সিম ও সিম বন্ধ করতে শ্যামনগর সেন্টারে যাই, কিন্তু দেখি সেন্টার বন্ধ। দরজায় কোনো নোটিশও নেই। এভাবে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন।”
অন্য গ্রাহক কামরুজ্জামান জানান, পূর্বে গ্রামীণফোন কাস্টম কেয়ার থেকে সেবা পেয়ে তারা খুশি ছিলেন, কিন্তু সেন্টার দীর্ঘদিন বন্ধ থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়রা দ্রুত শ্যামনগর গ্রামীণফোন সেন্টার পুনরায় চালু করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

আরও খবর