সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে উদ্বোধন হলো অনন্য উদ্যোগ ‘সততা স্টোর’।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর আয়োজনে এ স্টোরের যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনুজা মন্ডল।
সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন, কালিগঞ্জ থানা এসআই মোহাম্মদ মাহবুব হাসান, কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা পারভীন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শেখ রফিকুল ইসলামসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি ইউএনও অনুজা মন্ডল বলেন, “শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। সততা, নৈতিকতা ও মূল্যবোধ দিয়ে গড়ে উঠা শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। সততা স্টোর তাদের আত্মনিয়ন্ত্রণ, সৎ থাকার অভ্যাস ও দায়িত্ববোধ জাগ্রত করবে।”
বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের মতে, “সততা স্টোর শুধু কেনাবেচার জায়গা নয়, এটি একটি চর্চার ক্ষেত্রÍযেখান থেকে শিক্ষার্থীরা শিখবে সততাই জীবনের মূল চালিকাশক্তি।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন বলেন, “সততা স্টোর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের চরিত্র গঠনে অভিনব এক শিক্ষা কার্যক্রম, যা অসাধারণ ভূমিকা রাখবে।”
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে সততার অনুশীলনে উদ্বুদ্ধ করতে হবে। সততা স্টোর সেই প্রয়াসেরই অংশ।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পুরো বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয় আনন্দধ্বনি ও উৎসবমুখর পরিবেশে।
কালিগঞ্জ বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ণ
HridoyBarta







