সাতক্ষীরার কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন বাস মালিক-শ্রমিক সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক শ্রমিক অংশ নেন।
মানববন্ধনে বাস টার্মিনাল-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধি, সাধারণ শ্রমিক, কলারম্যান, সিরিয়ালম্যান, নাইট গার্ড, কুলি ও পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কালিগঞ্জ বাস টার্মিনালকে কেন্দ্র করে পরিবহন খাতের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান ও জীবিকা নির্ভরশীল। টার্মিনালটি পুনর্বহাল না হলে এসব মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে। তাই শ্রমিক ও সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত বাস টার্মিনাল পুনর্বহালে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কালিগঞ্জ বাস টার্মিনাল পুনর্বহালের দাবি জানান।







