শ্যামনগর

তরুণ প্রজন্মকে সচেতন করতে শ্যামনগরে পরিত্রাণের সংলাপ

  শ্যামনগর প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৫৩:৫০ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হলো ইন্টারজেনারেশনাল ডায়ালগ-২০২৫। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্যামনগর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পরিত্রাণ আয়োজিত ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ওয়াই-মুভস প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর থানা সেকেন্ড অফিসার মো. বিপ্লব হোসেন, উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব বিশ্বাস, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো. জনিমুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম (ইউএফপিএ), উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ সুমন, এনসিটিএফ সাংগঠনিক তাবাসসুম মাশিয়া তমা, সুন্দরবন কোষ্টাল নেটওয়ার্কের সদস্য পিযুষ বাউলিয়া ও মো. হাফিজুর রহমান।
সংলাপে ইউনিয়ন পরিষদ সদস্য, শিক্ষক, পুরোহিত, সাংবাদিক, অভিভাবক, এনসিটিএফ সদস্য, ভলান্টিয়ার এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন ও অনুষ্ঠান পরিচালনা করেন পরিত্রাণের প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইন।
আলোচনায় বক্তারা বলেন, “যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষা, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে এ ধরনের আন্তঃপ্রজন্ম সংলাপ কার্যকর ভূমিকা রাখবে।”

আরও খবর