Uncategorized

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন

  শ্যামনগর প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৫ , ৫:০৮:০৩ অনলাইন সংস্করণ

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন, শ্যামনগর থানার এসআই গিয়াসউদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির ও সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন, জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, বিএনপি মহিলা দলের সভানেত্রী নুরজাহান পারভীন ঝর্ণা, পানি উন্নয়ন বোর্ড-১ এর উপসহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম, প্রভাষক সৈয়দ রাফসান জানি, ফায়ার সার্ভিস কর্মকর্তা আকবর হোসেনসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা।

বক্তারা বলেন, “দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগই পারে টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে।”
সভা শেষে শ্যামনগর ফায়ার সার্ভিস একটি দুর্যোগ ব্যবস্থাপনা মহড়া প্রদর্শন করে, যা উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।

আরও খবর