শ্যামনগর

হৃদয়ের তিন বছর, সত্যের পথে অবিচল এক যাত্রা

  এবিএম কাইয়ুম রাজ ৩০ অক্টোবর ২০২৫ , ২:১২:৫১ অনলাইন সংস্করণ

সময় বয়ে যায়, কিন্তু কিছু মুহূর্ত হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকে। ঠিক তেমনই একটি সময় হলো দৈনিক হৃদয় বার্তা’র তিন বছরের পথচলা। এই পত্রিকার সঙ্গে আমার সম্পর্ক কেবল লেখক হিসেবে নয়- এটি আমার লেখালেখির জীবনের সূচনা, আমার বেড়ে ওঠার গল্পের অংশ।
আমি যখন প্রথম কলম হাতে নিই, জানতাম না কোথা থেকে শুরু করব, কোথায় প্রকাশ করব আমার ভাবনা ও অনুভব। সেই প্রশ্নের উত্তর হয়েই এসেছিল দৈনিক হৃদয় বার্তা। এখান থেকেই আমার লেখার যাত্রা শুরু। আজও মনে আছে, প্রথম লেখা প্রকাশের সেই মুহূর্তের আনন্দ। সেই অনুপ্রেরণাই আজও আমাকে লেখায় টেনে রাখে।
আমার কাছে দৈনিক হৃদয় বার্তা শুধু একটি পত্রিকা নয়, এটি একটি পরিবার-একটি নৈতিক বিদ্যালয়। এই পত্রিকা সর্বদা সত্যের পক্ষে এবং মিথ্যার বিরুদ্ধে অবস্থান নেয়।
এখানে মিথ্যাকে কখনো সত্য বলা হয় না, আবার সত্যকেও আড়াল করা হয় না। এটাই এই পত্রিকার সবচেয়ে বড় শক্তি- সততা, সাহসিকতা এবং ন্যায়ের প্রতি অটল বিশ্বাস।
তিন বছরে দৈনিক হৃদয় বার্তা যে অর্জন করেছে, তা কেবল একটি প্রতিষ্ঠানের সাফল্য নয়- এটি পাঠকের আস্থা, সহযোগিতা ও ভালোবাসার প্রতিফলন। এই ভালোবাসাই আমাদের প্রেরণা, এই আস্থাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।
চতুর্থ বর্ষে পদার্পণের এই সময়ে বলতে চাই- দৈনিক হৃদয় বার্তা শুধু সংবাদ প্রকাশ করে না, এটি মানুষের মনের কথা বলে, সমাজের দর্পণ হয়ে কাজ করে। এটি সত্যের কণ্ঠস্বর, সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিচ্ছবি।
আমি গর্বিত যে, আমার লেখার যাত্রা শুরু হয়েছিল এই পত্রিকার হাত ধরে। ভবিষ্যতেও চাই- দৈনিক হৃদয় বার্তা সত্য ও ন্যায়ের আলোকবর্তিকা হয়ে সমাজকে আলোকিত করুক, আগামীর প্রজন্মের জন্য হোক অনুপ্রেরণার উৎস।
তিন বছর পূর্তিতে দৈনিক হৃদয় বার্তা পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ হোক আগামীর পথচলা- সত্যের আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি দিন। লেখক : এবিএম কাইয়ুম রাজ

আরও খবর