তালা

তালায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

  শিরিনা সুলতানা,তালা প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ৩:০৫:১৭ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার তালা উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ ও মানব পাচার রোধ, লিগ্যাল এইড সুবিধা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ভোটার উদ্বুদ্ধকরণ ও লিফলেট বিতরণ উপলক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। তিনি নারী ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, আইনগত সহায়তা গ্রহণের গুরুত্ব এবং সচেতন ভোটার হিসেবে নাগরিক দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করেন।

খলিলনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন খলিলনগর ক্যাম্প ইনচার্জ শহর আলী, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেবকী রানী রায়, প্রশিক্ষক আলেয়া খাতুন, ইউপি সদস্য জিয়াউর রহমান, সেলিম হোসেন, আওরঙ্গ হাওলাদার, মেহেদি হাসান, শিরিনা সুলতানা, পারভীন আক্তার, লিয়াকত হোসেন, আব্দুল জলিল শেখ, নাছিমা আক্তার, প্রকাশ দালাল এবং ইউনিয়ন পরিষদ সচিব শেখ রেজাউল করিমসহ অন্যান্যরা।

বক্তারা বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি যে কোনো ধরনের অন্যায় ও অপরাধের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা নাগরিকদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

আরও খবর