শ্যামনগর

শ্যামনগরে ধানের শীষের গণসংযোগে জজ কোর্টের জিপি ও অতিরিক্ত পিপি

  ডেস্ক রিপোর্ট ২৪ জানুয়ারি ২০২৬ , ৫:৩২:২২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীকে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে। এ গণসংযোগে অংশ নেন সাতক্ষীরা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল এবং জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ.বি.এম. সেলিম।
গণসংযোগকালে তারা শ্যামনগরের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর