শ্যামনগর

শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ২৯ মার্চ ২০২৬ , ২:৩৬:২৩ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম।

এ সময় উপজেলার প্রায় ২০০ জন কৃষকের মাঝে তিল, মুগ, পাট ও হলুদ ফসলের উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হয়। শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের আবাদযোগ্য জমিতে উৎপাদন বৃদ্ধি ও বাম্পার ফলনের লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা।

এ উদ্যোগের ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং খরিপ মৌসুমে অধিক ফলন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর