তালা

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান

  তালা প্রতিনিধি ২০ মে ২০২৬ , ২:১৪:৪১ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত খাঁনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ ইজ্জত উল্লাহ। এছাড়া বক্তব্য দেন মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, মোঃ শফিকুল ইসলাম, ডাঃ আলহাজ্ব মুহাঃ মাহমুদুল হক, মৃণাল কান্তি রায়, অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, ইদ্রিস আলী, এম. মফিদুল হক লিটু, জাহাঙ্গীর আলম, অধ্যাপক গোলাম ফারুক, আবুল কালাম, শেখ আব্দুর রাজ্জাক, সেলিম হায়দার, ফারুক হোসেন, আব্দুল মোমিন, কামরুজ্জামান মিঠু, জুলফিকার রায়হান, এস.এম. নজরুল ইসলাম, শেখ শফিকুল ইসলামতরিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া, চুরি ও অপরাধ প্রবণতা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়া সভা শেষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা, চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক সভা এবং এলপিজি গ্যাস সংক্রান্ত সভাও অনুষ্ঠিত হয়।

আরও খবর