সাতক্ষীরা

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আইনজীবী ফোরামের দোয়া মাহফিল

  ডেস্ক রিপোর্ট ১৫ আগস্ট ২০২৬ , ১:৫১:১৭ অনলাইন সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির প্রথম বিল্ডিংয়ের নিচতলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম সদস্য অ্যাডভোকেট জি.এম. ফিরোজ আহমেদ।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ আকবর আলী বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে আইনজীবী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট মোস্তফা জামাল, অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট সোহরাব হোসেন সুজন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট তারিক ইকবাল আপু, অ্যাডভোকেট জাফর উল্লাহ, অ্যাডভোকেট জাহিদুর রহমান, অ্যাডভোকেট শাহজাহান আলমগীর, অ্যাডভোকেট আশরাফউদ্দৌলা সুমন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুর রহমান বাবু, অ্যাডভোকেট এবাদুল হক, অ্যাডভোকেট মুকুন্দরায়, অ্যাডভোকেট আজিজুল হক শিমুলসহ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা।

আরও খবর