নিজস্ব প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৬ , ৫:৫৬:৫১ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় গণমানুষের নেতা আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এবং ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে আলহাজ্ব আব্দুর রউফের নিজস্ব বাসভবনে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা অনুষ্ঠানে সংগঠন দুটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁর নতুন দায়িত্বে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৭২২/০৩-এর সভাপতি আব্দুস সাত্তার জুয়েল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৯৬৪/০৯-এর সভাপতি আশরাফুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন।
এ ছাড়া ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ ৮৬/৭-এর সভাপতি মো. লুৎফার রহমান মন্টু, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম রসূল, দপ্তর সম্পাদক ফিরোজ হোসেন খোকন, কার্যকরী সদস্য কামরুজ্জামানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব আব্দুর রউফ দীর্ঘদিন ধরে পরিবহন খাতের সঙ্গে সম্পৃক্ত থেকে মালিক ও শ্রমিকদের স্বার্থে কাজ করে আসছেন। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
তারা বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া তাঁর প্রতি পরিবহন মালিকদের আস্থা ও গ্রহণযোগ্যতার প্রমাণ। তাঁর নেতৃত্বে মালিক-শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং পরিবহন খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করেন তারা।
শুভেচ্ছা গ্রহণকালে আলহাজ্ব আব্দুর রউফ ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দসহ উপস্থিত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

















