সাতক্ষীরা

সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

  ডেস্ক রিপোর্ট ২৫ আগস্ট ২০২৬ , ৪:৫৮:৫৫ অনলাইন সংস্করণ

ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাতটার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা থানাধীন শাকদহ ব্রিজের নিকটবর্তী ফুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন শাকদহ গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে। তিনি শহরের বড়বাজারের গুড় ব্যবসায়ী ছিলেন।

নিহতের ছেলে মিলন দাস জানান, তার বাবা আনন্দ দাস প্রতিদিনের মতো মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বের হন। সকাল ৭টার দিকে শাকদাহ ব্রিজের নিকটবর্তী রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় ফুলতলা মোড়ে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি তাকে ধাক্কা দেয়।

এতে তিনি ছিটকে রাস্তার পার্শ্ববর্তী বিলের পানিতে পড়ে গিয়ে মারা যান। এ সময় চালক গাড়ি ফেলে পালিয়ে যান।
পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত সোহাগ পরিবহন রাস্তার পাশে পড়ে আছে। নিহতের মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।

বিষয়টি খর্নিয়া হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

আরও খবর