বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির উদ্যোগে পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুনে সজ্জিত শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। শোভাযাত্রাটি পারুলিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সখিপুর বাজার হয়ে পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা নজরুল ইসলাম।
পরে পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীমের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ মিলন, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাপ্পা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা মহিলা শ্রমিকদলের সভাপতি ও ইউপি সদস্য সাজু পারভিন, জেলা পেশাজীবী দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, বিএনপি নেতা আবুল খায়ের বুলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ ও সদস্য সচিব ফিরোজ।
এ সময় জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শোভাযাত্রা ও সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।







