পাইকগাছায় বৃত্তিপ্রাপ্ত ২৪ শিক্ষার্থী সংবর্ধিত

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ
পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২৪ জন বৃত্তি লাভ করে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১৯ জন ট্যালেন্টপুল এবং পাঁচজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম আমিনুর রহমান লিটু। সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, আবু খালেদ ও শচীন্দ্র নাথ বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী এবং সাবেক কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজুমানারা, গীতা রাণী, মাহফুজা খাতুন, ললিতা নাথ, নার্গিস পারভীন, সুষ্মিতা রায়, শামিমা নাসরিন সিমা, আজমীর সুলতানা রিমি, শাহানা ইয়াছমিন, ঝরণা খাতুন, মো. আল আমিন হুসাইন ও পম্পা বৈরাগীসহ অন্যান্য শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে কৃতী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে এ অর্জনের জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন