বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় শুভেচ্ছা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিট।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আকবর আলী বলেন, বিএনপির ৪৮ বছরের সংগ্রাম গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের ইতিহাস। দলের এই দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতা ধরে রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশের অগ্রযাত্রায় সহযোগিতা করতে তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোস্তফাজামান, অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট মোস্তফা জামান, অ্যাডভোকেট শহিদ হাসান, অ্যাডভোকেট ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট ইমরান হোসেন শাওন, অ্যাডভোকেট শিহাব মাসুদ সাচ্চু, অ্যাডভোকেট জালাল, অ্যাডভোকেট আকরাম আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট শামিমা আক্তার মিঠু, অ্যাডভোকেট এস এম ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেট মাকফুর রহমান, অ্যাডভোকেট খোরশেদ আলম ডালিম, অ্যাডভোকেট শাহাজান জাহাঙ্গীর, অ্যাডভোকেট এবাদুল হক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু, অ্যাডভোকেট আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট সোহরাব হোসেন বাবলু, অ্যাডভোকেট আলামিন আলম, অ্যাডভোকেট শেখ হেলালুজ্জামান হেলাল, অ্যাডভোকেট সুনিল কুমার ঘোষ, অ্যাডভোকেট বখতিয়ার, অ্যাডভোকেট সাইফুল্লাহ, অ্যাডভোকেট তারিক ইকবাল অপু, অ্যাডভোকেট বায়জিদ, অ্যাডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট ওলিউল্লাহ, অ্যাডভোকেট জিএম মিজানুর রহমান বাবলু, অ্যাডভোকেট জাফরুল্লাহ, অ্যাডভোকেট অগ্রদূত, অ্যাডভোকেট আজিজুল হক, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট শফিকুল আজম, অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া, অ্যাডভোকেট অমিত কুমার, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন, অ্যাডভোকেট পিয়াল, অ্যাডভোকেট সাবিহা খাতুন, অ্যাডভোকেট আলাউদ্দিন, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট ঈশিতা অনুজা, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও অ্যাডভোকেট মজিবরসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক আইনজীবী।
পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনজীবী ফোরামের নেতাকর্মী ও আইনজীবীরা একটি শুভেচ্ছা মিছিল বের করেন।







