জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয়তাবাদী মহিলা দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয়তাবাদী মহিলা দল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক, সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ শাহীন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অর্ঘ্য।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়কপত্নী সেতারা নাসরিন নিশি, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক নাসিমা খাতুন, পরিবেশ বিষয়ক সম্পাদক ফাতেমা খাতুন, সদর থানা সভাপতি আঞ্জুয়ারা বেগম, পৌর সভাপতি উম্মে কুলসুম, সদস্য মনোয়ারা খাতুন, সামসুন্নাহার ময়না, শ্যামনগর উপজেলা সভাপতি ঝর্ণা, সাধারণ সম্পাদক শাহীনা আক্তার, তালা সভাপতি মিনি খাতুন, আশাশুনি সভাপতি কামরুন নাহার, সাধারণ সম্পাদক আইরিন, সহসভাপতি জাহানারা খাতুন, সাংগঠনিক সম্পাদক রিনা এবং দেবহাটা সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও র্যালিতে অংশ নেন।







