দেবহাটায় কেরেক্সসহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ণ
দেবহাটা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল উইনকেরেক্স মাদকসহ আব্দার আলী শাহ (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিনের নেতৃত্বে এসআই বেলায়েত হোসেন, এএসআই হান্নান মিয়া ও এএসআই সাগর আলী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় বহেরা গ্রামের আব্দার আলী শাহের বাড়ির সামনে ইটের সোলিং রাস্তা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ বোতল উইনকেরেক্স মাদক উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই বেলায়েত হোসেন বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলাটি ১২ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মাদকসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন